ঈদগাঁও থানার উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈদগাঁও উপজেলা প্রতিনিধি:

কক্সবাজার জেলার অন্তর্গত ঈদগাঁও থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদার করতে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় জনগণের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) ঈদগাঁও থানা কম্পাউন্ডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় স্থানীয় জনগণ তাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা এবং সাম্প্রতিক সময়ে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরেন। একই সঙ্গে এলাকাবাসী নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং সামাজিক শান্তি বজায় রাখতে পুলিশের আরও সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম. মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা জামায়াতের আমির সলিম উল্লাহ জিহাদি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম এবং ইউপি সদস্য সালাহ উদ্দিন কাদের।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা করা শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। অপরাধ, মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অবক্ষয় রোধে সবাইকে সচেতন হয়ে একসঙ্গে কাজ করতে হবে।

সভায় পুলিশের কর্মকর্তারা স্থানীয় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, “পুলিশ জনগণের সেবক ও বন্ধু। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। যেকোনো পরিস্থিতিতে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু হটব না।”

ঈদগাঁও থানার সাব-ইন্সপেক্টর আজিমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষক, সাংবাদিক, শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা সেলিম আকবর, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসেন মেম্বার, ঈদগাঁও উপজেলা কৃষকদলের সদস্য সচিব ওমর ফারুক, ইউপি সদস্য নাসির উদ্দীন কায়সার, ইউপি সদস্য মুজিবুল ইসলাম এবং ইউপি সদস্য নুরুল হুদা প্রমুখ।

সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *