মনপুরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ আব্দুল গফুর সিকদার:

ভোলার মনপুরা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক/বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমীসহ বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে ফাইনাল খেলায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু মুসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ কামরুল হাসান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ কামাল উদ্দিন এবং ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি ও মনপুরা উপজেলা যুবদলের আহ্বায়ক সামসু আহমেদ মোল্লা।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মোঃ মাহবুব আলম শাহিন এবং সম্মানিত সদস্য জনাব মোঃ হোসেন হাওলাদার।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

ফাইনাল খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। দুই দলের খেলোয়াড়দের দৃষ্টিনন্দন নৈপুণ্য, কৌশল ও দলগত সমন্বয় দর্শকদের মুগ্ধ করে। পুরো আয়োজনটি ছিল সুশৃঙ্খল, আনন্দঘন ও উৎসবমুখর।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো পারফরম্যান্সের জন্য উৎসাহ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *