মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ এইচ এম সালাউদ্দিনের তত্ত্বাবধানে রূপগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করেছে।
২৫ এপ্রিল ২০২৬ ইং তারিখে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে রূপগঞ্জ থানাধীন কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢালে পাকা সড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিঃ) হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের টিম ছিনতাই কাজে জড়িত ১ জন আসামিকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি হলো—
১। রিফাত (২৪), পিতা মোবারক ভূইয়া, সাং দক্ষিণবাগ, থানা রূপগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনাস্থল তল্লাশিতে আসামির কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ল-৫৯৯৩২৬। পরে উদ্ধারকৃত মোটরসাইকেলটি জব্দ তালিকা মূলে আইনগত প্রক্রিয়ায় জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এই চক্রটি এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামির সঙ্গে আরও ২ জন পলাতক রয়েছে, যাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। পাশাপাশি অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।