হাজীগঞ্জে ঝোপঝাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

মো. তারেক আজিজ:

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া মুন্সি বাড়ি এলাকার একটি ঝোপঝাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ মে) সকাল ১১টায় স্থানীয়রা ঝোপঝাড়ের মধ্যে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির গায়ে সিকিউরিটি গার্ডের পোশাক ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, মরদেহের হাত-পা বাঁধা থাকায় ঘটনাটি রহস্যজনক। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে রেখে যেতে পারে।

হাজীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *