ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণে দক্ষ হয়ে উঠছেন বরুড়ার শতাধিক মৎস্যচাষী

মোঃ আনজার শাহ 

কুমিল্লার মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং খামারিদের দক্ষ করে তুলতে দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে  । শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার ভাতেশ্বর এলাকায় অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন প্রায় শতাধিক অগ্রগামী মৎস্যচাষী।

মৎস্যচাষকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর নানা বিষয় নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে চাষীদের পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, প্রোবায়োটিকের ব্যবহার, এয়ারেটর পরিচালনা এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনার আধুনিক কৌশল শেখানো হয়।

এছাড়াও মানসম্মত পোনা নির্বাচন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, মাছের রোগ প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করেন বিশেষজ্ঞরা। প্রশিক্ষণে অংশ নেওয়া চাষীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের উৎপাদন বাড়াতে এবং কম খরচে অধিক লাভবান হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের রিজিওনাল ম্যানেজার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন কৃষিবিদ । অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের অফিসার (সেলস) এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা সমন্বয়ক ।

তাত্ত্বিক আলোচনার পাশাপাশি চাষীদের জন্য হাতে কলমে শেখারও ব্যবস্থা ছিল। উন্মুক্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন অংশগ্রহণকারীরা। পরে কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

আয়োজকরা জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং খামারিদের স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের আধুনিক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিনির্ভর এ ধরনের প্রশিক্ষণ শুধু মৎস্য উৎপাদনই বাড়াবে না, বরং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *