ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত তারাকান্দার কৃতি সন্তান আশিকুর রহমান মন্ডল

স্টাফ রিপোর্টার:-

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তারাকান্দা উপজেলার কৃতি সন্তান আশিকুর রহমান মন্ডল।

বুধবার (১৮ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বর্ধিত কমিটি অনুমোদন করা হয়।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আশিকুর রহমান মন্ডল বলেন, “ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছে, আমি তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। সংগঠনের আদর্শ ও নীতি বুকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে কাজ করে যাব। আমার এই অর্জন আমার এলাকার মানুষ, অভিভাবক ও নেতাকর্মীদের আশীর্বাদ ও দোয়ার ফসল। আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের আস্থার প্রতিদান দিতে সর্বোচ্চ পরিশ্রম করব।”

তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী আদর্শ, শিক্ষা, ঐক্য ও প্রগতির চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা শিক্ষাঙ্গনে একটি সুস্থ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করে যাব। তারাকান্দার মানুষের পাশে থেকে এবং সংগঠনের প্রতিটি নির্দেশনা মেনে আমি আমার দায়িত্ব পালন করব।”

ঘোষিত বর্ধিত কমিটির পূর্ণাঙ্গ তালিকা নিম্নরূপ:

সহ-সভাপতি:
এম এ বাশার ঝুলন, মো. শাহজাহান মানিক, আবুল খায়ের সোহাগ (সওদাগর), আশিকুর রহমান মন্ডল।

যুগ্ম সাধারণ সম্পাদক:
আবু ইউসুফ শেখ, মোতালেব শিকদার, মোবারক হোসেন, আসাদুজ্জামান, মাহবুব আলম, আনোয়ার হোসেন আনু, রোমান কবির (রাফসান আহমেদ), মোখসেদুল হাসান পরান, মো. আবির।

সহ সাধারণ সম্পাদক:
মোস্তাকিম বেগ, রুবেল মিয়া ইফতি, সৈয়দ মোহাম্মদ সোহেল।

সহ সাংগঠনিক সম্পাদক:
নাইমুল ইসলাম, আরিফ আহাম্মেদ, ইমতিয়াজ আহমেদ ইথন, ফাহিম ফয়সাল।

সদস্য:
টিপু সুলতান, মেহেদী হাসান শাকিল, তুহিন আহম্মেদ।

নতুন এই দায়িত্ব পাওয়ায় তাকে স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আশিকুর রহমান মন্ডলের নেতৃত্বে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নতুন গতি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *