Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে দেখতে চান মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম - দৈনিক স্বাধীন সংবাদ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে দেখতে চান মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম

মোঃআনজার শাহ

বাংলাদেশের অন্যতম প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দেখতে চাওয়ার ব্যক্তিগত অভিমত প্রকাশ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি মির্জা ফখরুলের রাজনৈতিক প্রজ্ঞা, শালীন নেতৃত্ব ও সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন।
ফেসবুক পোস্টে মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম বলেন, “মাননীয় মন্ত্রী ও বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বাংলাদেশের একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও মার্জিত রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, সংলাপ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ধারাবাহিকভাবে ভূমিকা রেখে আসছেন। তাঁর শালীন নেতৃত্ব, রাজনৈতিক প্রজ্ঞা, সততা এবং ধৈর্য তাঁকে দেশের অন্যতম সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।”

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে তাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। আমার বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং সাংবিধানিক দায়িত্ব পালনের সক্ষমতা রাষ্ট্রপতির মতো মর্যাদাপূর্ণ পদে দেশ ও জাতির কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”
মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএম তাঁর পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “আল্লাহ তাআলা তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমীন।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে সংলাপ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাজনৈতিক শালীনতার জন্য দেশের রাজনৈতিক অঙ্গনে একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক অবস্থান তৈরি করেছেন। এ কারণেই তাঁকে ঘিরে বিভিন্ন সময়ে নানা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে দেখার প্রত্যাশা ব্যক্ত করে আসছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযাত্রীরা।

উল্লেখ্য, মোহাম্মদ সালাউদ্দিন খান পিপিএমের এ বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত ও প্রত্যাশার বহিঃপ্রকাশ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর এই পোস্ট ইতোমধ্যে রাজনৈতিক মহলে আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *