Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফগার মেশিন বিতরণ - দৈনিক স্বাধীন সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ফগার মেশিন বিতরণ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) উদ্যোগে ওয়ার্ডভিত্তিক ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব ফগার মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফগার মেশিন বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন সংস্থার স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরবাসীকে মশার উপদ্রব ও মশাবাহিত রোগ থেকে সুরক্ষা দিতে দ্বিতীয় পর্যায়ে মোট ১৪টি ফগার মেশিন বিতরণ করা হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে আরও ১৬টি ফগার মেশিন দেওয়া হয়েছিল।

ফগার মেশিন বিতরণকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে সিটি করপোরেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিটি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, শুধু মশার ওষুধ ছিটালেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য নাগরিকদের সচেতন হতে হবে এবং বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *