ঝালকাঠিতে জিও-এনজিওর সহযোগিতা জোরদারে এডাবের সভা অনুষ্ঠিত

আমির হোসেন:

অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে জিও-এনজিওর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওছার হোসেন। এডাব ঝালকাঠি জেলা কমিটির সভাপতি মোঃ শাহআলম খলিফা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্কাস সিকদার, দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের সহ-সভাপতি জিয়াউল হাসান পলাশ, এডাবের বরিশাল বিভাগীয় সমন্বয়ক কে এম জাহাঙ্গীর আলম, এডাব ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহম্মদ কামাল এবং সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান মৃধা

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুজন—সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সম্পাদক ও দুমকসের উপদেষ্টা প্রভাষক মোঃ আমির হোসেন। সভায় বক্তারা দেশ গঠনে সরকারি (জিও) ও বেসরকারি (এনজিও) প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং অংশীদারিত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় এডাবের সদস্যবৃন্দসহ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে কর্মরত প্রায় ৩০টি এনজিওর প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *