তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ফটিকছড়িতে বিএনপির আনন্দ মিছিল

ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়িতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর কাজীরহাট বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে ৪ নম্বর ভূজপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে তারেক রহমানের আগমনকে স্বাগত জানান এবং তাঁর সফর সফল ও সার্থক কামনা করেন।

আনন্দ মিছিলটি কাজীরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে ফটিকছড়ির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। তাঁর আগমন বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

তারা আরও বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকার মতো ফটিকছড়িতেও বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী দিনে দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আনন্দ মিছিলে ৪ নম্বর ভূজপুর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *