Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার - দৈনিক স্বাধীন সংবাদ

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও ৩৬ লাখ টাকা উদ্ধার

আব্দুল গফুর, কক্সবাজার

কক্সবাজার শহরের উত্তর হাজীপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ অভিযানে এক পুলিশ সদস্যের মালিকানাধীন বাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে ডিএনসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের উত্তর হাজীপাড়া এলাকায় কক্সবাজার কোর্ট পুলিশে (আদালত পুলিশ) কর্মরত এসআই শহীদুল্লাহ (শহীদ)-এর মালিকানাধীন বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার।

অভিযানে ওই বাড়িতে লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

এ সময় আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং সায়মন সরোয়ার (১৬) নামে তিনজনকে আটক করা হয়। ডিএনসি জানিয়েছে, আটক ব্যক্তিরা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), কক্সবাজারের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, যে বাড়ি থেকে ইয়াবা ও টাকা উদ্ধার করা হয়েছে, সেটির মালিক পুলিশ সদস্যের মাদক ব্যবসার সঙ্গে কোনো প্রত্যক্ষ ভূমিকা বা যোগসাজশ রয়েছে কি না, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। তদন্তে তার বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *