টেকনাফে এক লাখ ইয়াবাসহ দুই যুবক আটক

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সীমান্ত পয়েন্টের জিয়া খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে ঝিমংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তের জিয়া খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুটি পটলা নিয়ে সন্দেহজনকভাবে দেশের অভ্যন্তরে প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাদের কাছ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. সোহেল রানা (২১) এবং মো. আব্দু রহিমের ছেলে মো. মামুন (২১)।

৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত পাহারার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *