মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া)-এর চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের অভ্যন্তরীণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া সভায় নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো উপস্থিত ছিলেন।
আলোচনায় হাসপাতালের বর্তমান পরিস্থিতি ও জরুরি চিকিৎসাসেবার সার্বিক চিত্র তুলে ধরেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হাসান (বিপুল)। তিনি হাসপাতালের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় ও বিদ্যমান সংকটগুলো সভায় উপস্থাপন করেন।
সভায় উপস্থিত অতিথিরা হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নত করে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।