আমাদের সুনিশ্চিত বিজয়কে একটি শক্তি নসাৎ করার ষড়যন্ত্র করছে: দুলু

নাটোর প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় নেতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আমাদের সুনিশ্চিত বিজয়কে একটি শক্তি ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচন চায়। এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি রাজনৈতিক গোষ্ঠী—যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ভূমিকা পালন করেছে—তারা আবারও নতুন করে তৎপর হয়ে উঠেছে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপ্পরুল ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল পিপ্পরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন শিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *