কালিয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা

নাসির আহমেদ:

আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে নড়াইলের কালিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) কালিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।

সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক থাকবে। একই সঙ্গে পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *