Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
গরিব মানুষের মালামাল নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: আব্দুর রহমান - দৈনিক স্বাধীন সংবাদ

গরিব মানুষের মালামাল নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার:

গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত মালামাল সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে কঠোরভাবে দায়িত্ব পালন করছেন ঢাকা রেশনিং ডি-৯-এর তদারককারী আব্দুর রহমান। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সংশ্লিষ্ট ডিলারদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ মানুষের মধ্যে বরাদ্দকৃত মালামাল যথাযথভাবে পৌঁছাচ্ছে কি না, তা সরেজমিনে দেখভাল করছেন।

সম্প্রতি নতুন তদারককারী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই আব্দুর রহমানকে নিয়মিত ডি-৯ এলাকায় অবস্থান করতে দেখা যাচ্ছে। ডিলারদের মালামাল গ্রহণ, সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম শুরু থেকেই তিনি পর্যবেক্ষণ করছেন। প্রতিদিন নির্ধারিত সময় পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে ডিলারদের কার্যক্রম তদারকি করছেন।

গতকালও ঢাকা রেশনিং ডি-৯ এলাকায় দায়িত্ব পালনকালে ডিলার কামরুল ইসলাম মমিনের বিক্রয় কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন তদারককারী আব্দুর রহমান। সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত মালামাল সঠিক নিয়মে বিতরণ করা হচ্ছে কি না এবং প্রকৃত সুবিধাভোগীরা যথাযথভাবে তাদের প্রাপ্য মালামাল পাচ্ছেন কি না—এসব বিষয় তিনি খতিয়ে দেখেন।

দায়িত্ব পালনের বিষয়ে তদারককারী আব্দুর রহমান বলেন, “গরিব মানুষের মালামাল নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সে জন্যই আমি কাজ করছি। আমি যতদিন দায়িত্ব পালন করব, আমার এলাকার ডিলারদের সঠিকভাবে মানুষের মালামাল বিতরণ করতে বাধ্য করা হবে। কোনো অনিয়ম যাতে না হয়, সে বিষয়ে আমি নিয়মিত নজর রাখব।”

তিনি আরও বলেন, সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত মালামাল নিয়ে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা গাফিলতি মেনে নেওয়া হবে না। ডিলারদের দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে হবে এবং প্রকৃত সুবিধাভোগীদের কাছে যথাযথভাবে মালামাল পৌঁছে দিতে হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডিলারদের কার্যক্রম তদারকিতে নিয়মিত নজরদারি থাকলে সুবিধাভোগীরা তাদের প্রাপ্য মালামাল সঠিকভাবে পাওয়ার সুযোগ পাবেন। এ কারণে তদারককারী আব্দুর রহমানের নিয়মিত সরেজমিনে উপস্থিতি ও কার্যক্রম পর্যবেক্ষণকে ইতিবাচকভাবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *