সূর্য আহমেদ মিঠুন:
গাজীপুরের পূবাইল এলাকায় আওয়ামী লীগের স্থানীয় নেতা হিসেবে পরিচিত মেজবাহ উদ্দিন মেজোকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা চলছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও ভুক্তভোগীর অভিযোগ, তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ভূমি-সংক্রান্ত বিরোধসহ নানা অভিযোগ উঠলেও তিনি এখনো গ্রেপ্তার বা আইনি জিজ্ঞাসাবাদের আওতায় আসেননি।
এদিকে গাজীপুরের বিভিন্ন এলাকায় অতীতে আওয়ামী লীগের রাজনীতির প্রভাব খাটিয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ত একাধিক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে—এমন খবরের মধ্যে পূবাইলের মেজবাহ উদ্দিন মেজোকে ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, কেন তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে দৃশ্যমান কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
স্থানীয় কয়েকজন ভুক্তভোগীর দাবি, মেজবাহ উদ্দিন মেজোর বিরুদ্ধে ভূমি দখল ও ভূমি-সংক্রান্ত বিরোধে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একটি অংশ বলছে, অভিযোগগুলো সত্য হলে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
এ অবস্থায় পূবাইলের ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।