চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেফতার

মোঃ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার ১ জন, ডেভিল হান্ট অভিযানে ১ জন, পাবলিক নুইসেন্সের ১ জন এবং পরোয়ানাভুক্ত ৫ জনসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় চকরিয়া থানার অফিসার ইনচার্জের নির্দেশে অপারেশন অফিসারের নেতৃত্বে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
আবদুল ওয়াহিদ শাওন (২৭) পৌরসভার ফুলতলা এলাকার বাসিন্দা, আবু সিদ্দিক (৩০) বিএমচর ইউনিয়নের পাহাড়িয়াপাড়া এলাকার বাসিন্দা, মো. রাজিব হোসেন পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি ঘোনা এলাকার বাসিন্দা, মোহাম্মদ মুছা সুরাজপুর এলাকার বাসিন্দা, নাছির উদ্দিন হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকার বাসিন্দা, মাহমুদুল হক বরইতলী ইউনিয়নের মরলিয়া বাপের পাড়া এলাকার বাসিন্দা, জেসমিন আক্তার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি এলাকার বাসিন্দা এবং ইয়াছিন আরাফাত লাম্বাছড়া পাড়ার বাসিন্দা।

চকরিয়া থানা পুলিশ জানায়, থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, ডেভিল হান্ট চক্র, পরোয়ানাভুক্ত আসামি, মাদক কারবারি, চোর-ডাকাত, নিয়মিত মামলার আসামি, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী পাবলিক নুইসেন্সসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *