মোঃ মাহমুদুল হাসান:
আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটিতে,বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩ ঘটিকার সময় রানীহাটি উচ্চ বিদ্যালয় মাঠে,নয়ালাভাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভাটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণের আমীর ও ৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য,রাজশাহী মহানগর আমীর ও ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মাওলানা কেরামত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠক অধ্যাপক রফিকুল ইসলাম,সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুজার গিফারী,চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ৬ নং কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেফাউল মূলক,শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাদিকুল ইসলাম ও শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েব আমীর অধ্যাপক আব্দুল মান্নান।
জনসভাটি সঞ্চালনা করেন,শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি বাবুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে,ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠা,সৎ নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের ন্যায়ভিত্তিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
জনসভায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।