আব্দুর রশিদ, সাতক্ষীরা:
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা জজ কোর্ট চত্বরে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মোঃ আবদুস সালাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুস সাত্তার, জিপি অসীম কুমার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও লিগ্যাল এইড অফিসার, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি শেখ আলমগীর আশরাফসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম টুটুল, সুশীলনের উপ-পরিচালক জিএম মনিরুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বজলুর রহমান এবং আরা’র নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ প্রমুখ।
র্যালির পূর্বে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের শুভ সূচনা করা হয়।
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল—সকাল ৭টা ৩০ মিনিটে সাতক্ষীরা জজ কোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি, সকাল ৮টা ৩০ মিনিটে স্বাস্থ্য পরীক্ষা ও লিগ্যাল এইড মেলা, সকাল ৯টা ৩০ মিনিটে দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা এবং বিকাল ৫টা ৩০ মিনিটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আইনগত সহায়তা দিবসের র্যালিতে সাতক্ষীরা জজ কোর্টের বিচারক, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, লিগ্যাল এইড কমিটির সদস্য, রোটারি ক্লাবের সদস্যসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।