মোঃ আব্দুল গফুর সিকদার:
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) ভোলা জেলার মনপুরা উপজেলায় “শান্তি, শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা” শীর্ষক বার্ষিক কর্মশালা-২০২৬ সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু মুছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গিয়াসউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনপুরা উপজেলার সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ রফিক ইসলাম।
এ সময় স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে যুবসমাজের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন আনতে যুবসমাজকে আরও সচেতন, দক্ষ ও মানবিক হিসেবে গড়ে তুলতে হবে।