টাঙ্গাইলে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত

মোঃ মশিউর রহমান:

টাঙ্গাইলের মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে মাওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ উপলক্ষে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন, সংগঠনের মহাসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মালা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক মনির এবং সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ সজল, কাগমারী এম এম আলী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম, শহর যুবদলের সভাপতি রাশেদ খান সোহাগ, জেলা ছাত্রদলের সদস্য আজাদ মিয়া এবং সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *