Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব - দৈনিক স্বাধীন সংবাদ

তানিয়া বৃষ্টির মৃত্যুর গুজব

স্বাধীন সংবাদ বিনোদন:

সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে অসুস্থতা ও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে অল্প সময়ের মধ্যেই তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়। তবে এসব গুজবের অবসান ঘটিয়ে নিজেই সামনে এসে বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি স্পষ্ট করে জানান, তিনি জীবিত আছেন এবং বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে বাসাতেই অবস্থান করছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি আল্লাহর রহমতে ভালো আছি। এখন বাসাতেই আছি, পুরোপুরি বিশ্রামে আছি।”

তিনি আরও জানান, নিয়মিতভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে এবং নির্ধারিত সময় অনুযায়ী তিনি স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। এই বিষয়ে তিনি বলেন, “আমার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ডাক্তার দেখাতে হয়, সেখানে নিয়মিত চেকআপ করাতে হয়। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছি।”

অভিনেত্রী জানান, আগামী ২০ জুন তাঁর কয়েকটি গুরুত্বপূর্ণ শারীরিক পরীক্ষা-নিরীক্ষা নির্ধারিত রয়েছে। সেই প্রস্তুতি তিনি বর্তমানে নিচ্ছেন। একই সঙ্গে তিনি জানান, আগের দুটি অস্ত্রোপচারের পর আরও একটি সার্জারির প্রয়োজন হতে পারে, যা কিছুটা সময় নিয়ে করা হবে।

তানিয়া বৃষ্টি বলেন, “দুটি সার্জারি ইতোমধ্যে হয়েছে। তৃতীয় সার্জারিটা করাতে আরও কিছুটা সময় লাগবে। যাতে মাথায় নতুন করে কোনো জটিলতা না হয়, সে কারণে বাসাতেই বেশি থাকছি। খুব একটা বাইরে যাই না।”

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরে চিকিৎসকদের পরীক্ষায় তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। এরপর ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। দীর্ঘ সময় তিনি বাসায় থেকে চিকিৎসা নেন।

পরবর্তীতে গত ৯ মার্চ উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের চেন্নাইয়ে যান। সেখানে চিকিৎসা শেষে এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে ফিরে আসেন। এরপর থেকে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই বিশ্রামে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *