স্টাফ রিপোর্টার:
গত ২৮ এপ্রিল রাজধানীর সেগুনবাগিচাস্থ কচি-কাঁচা মিলনায়তনে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধি সম্মেলন ২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে প্রতিনিধি সম্মেলনের পাশাপাশি ‘সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক’ আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান একসঙ্গে সম্পন্ন হয়।
দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজকর্মী, শিক্ষাবিদ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন পেশার গুণীজনদের উপস্থিতিতে মিলনায়তনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল এস-এর ভাইস চেয়ারম্যান মুনাওয়ার মইনুল।
দৈনিক স্বাধীন সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক মো: আনোয়ার হোসেন আকাশ সভাপতিত্ব করেন এবং সার্বিক পরিচালনা করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রধান আলোচক মুনাওয়ার মইনুল বলেন, গণমাধ্যম সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার, তাই সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
সভাপতি মো: আনোয়ার হোসেন আকাশ বলেন, দৈনিক স্বাধীন সংবাদ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে যাচ্ছে এবং সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মো: জাহেদুল ইসলাম জাহিদ, মো: মনির হোসেন, মো: আরাফাত হোসেন, মো: মিজানুল হক মিতু, সিনথিয়া ভূঁইয়া, আনুড়ি হিজড়া, ঝলক মাহমুদ, রেহানা ইয়াসমিন ডলি, এস শ্রাবন্তী, মো: গোলাম হোসেন, মুহাম্মদ মনিরুজ্জামান, মুহাম্মাদ আব্দার রাজ্জাক, এ কে এম মফিজুল হক, মো: আজাদ হোসেন, মো: খসরু মৃধা, মো: জিয়াউর রহমান, তারিকুল ইসলাম শান্ত, মো: মনির হোসেন ফটো জার্নালিস্ট, মো: গিয়াস উদ্দীন, মো: সামসুল হক, শামীম হোসেন সিকদার, নাজমুল ইসলাম, মো: মিজানুর রহমান, মো: কামাল হোসেন, মোল্লা জাহাঙ্গীর ইসলাম, মো: শাহজাহান আলী, এইচ এম হাকিম, সাঈদুর রহমান সাঈদ, পলাশ মাহমুদ, সুমন প্রধান, মো: মনিরুজ্জামান বিপি, মো: নুরুল আলম চৌধুরী রাসেল, মোহাম্মদ মুসলিম, মোহাম্মদ রাহাত খান, এ এ জহির উদ্দিন তুহিন, ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, আলহাজ্ব নুরুল আমিন, মো: গাজি নিজাম উদ্দীন, মো: দিদারুল আলম মিয়াজি, আবু মোহাম্মদ মঈনুল আহসান, মো: রকিব হোসেন, জাফর আহমেদ পাঠান দুলাল, নুর আহমদ, মো: রাজু, সাইফুল ইসলাম, মো: আব্দুল হালিম, রাহাদ শাহরিয়ার, ব্যারিস্টার শেখ লোকমান হাকিম, মুনমুন, মুনাওয়ার মইনুল, জীবন খান, শামসুন্নাহার, মোহাম্মদ হোসেন হ্যাপী, মো: শহিদুল আলম এবং মো: তারিকুল ইসলামসহ আরও অনেকে। বক্তারা তাদের বক্তব্যে সমাজে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান এবং সাংবাদিকতার মান উন্নয়ন, নৈতিকতা বজায় রাখা ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণমাধ্যম সমাজের আয়না, তাই এখানে দায়িত্বশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন। অনুষ্ঠানের শেষ পর্বে গুণীজনদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ এক্সিলেন্স প্রদান করা হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। সার্বিকভাবে দিনব্যাপী এই অনুষ্ঠানটি একটি সফল ও তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। এছাড়া মূল আলোচনায় পেশাদার সাংবাদিকতা ও নৈতিক সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। আলোচনায় তরুণদের ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা আরও উল্লেখ করেন যে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা মনে করেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে একটি নিরাপদ সমাজ গঠন সম্ভব।
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয় এবং জনগণকে অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুরোধ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে গুণীজনদের হাতে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট অফ এক্সিলেন্স প্রদান করা হয়। আয়োজকরা বলেন, এই আয়োজন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপস্থিত অতিথিরা দৈনিক স্বাধীন সংবাদ-এর এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই ধরনের সম্মেলন আয়োজনের আহ্বান জানান। সার্বিকভাবে দিনব্যাপী এই অনুষ্ঠানটি একটি সফল ও তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। এতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে সমাজ উন্নয়ন ও গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন করার আহ্বান জানান।