নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরীর সমর্থনে সাবরাং নয়াপাড়ায় এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় নয়াপাড়া স্কুল সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সাবরাং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. হাসেম ভুলোর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন:
-
কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ।
-
টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিক ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন।
-
জেলা বিএনপির সদস্য সুলতান আহমদ (বিএ) ও রাশেদুল করিম মার্কিন।
-
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল মোস্তফা।
-
কক্সবাজার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক তৌহিদুল আনোয়ার।
-
টেকনাফ উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আবদুল গফুর।
-
সাবরাং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আলম ও টেকনাফ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দু শরিফ প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বিএনপি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পাশাপাশি ধানের শীষ জয়যুক্ত হলে টেকনাফের মানুষের বিভিন্ন সমস্যার সমাধানসহ সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দেন নেতৃবৃন্দ।