আমির হোসেন:
ঝালকাঠির নলছিটিতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পশ্চিম মালিপুর সমাজকল্যাণ সমিতির উদ্যোগে সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকার ও বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুল হক।
সমিতির সভাপতি মোঃ রিয়াজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান (সুজন), উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাসবাদসহ সব ধরনের সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। এ সময় তারা এসব বিষয়ে প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন সমিতির প্রধান উপদেষ্টা আঃ ওহাব তালুকদার।