ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলন ও দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

কক্সবাজারের পেকুয়া উপজেলার ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলন, সাধারণ সভা ও দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আজিম সভাপতিত্ব করেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ এ.এইচ.এম. বদিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাক্তন ছাত্র পরিষদের সাবেক সভাপতি আলহাজ মাওলানা কামাল হোছাইন, সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক বারেক আহমদ, সাবেক এমইউপি মোস্তাক আহমদ, মাওলানা বদিউল আলম, মাওলানা মোহাম্মদ ইউছুফ এবং অধ্যাপক নুরুল হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আজিম বলেন, বর্তমান শিক্ষা সিলেবাস অনুযায়ী আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি বিষয়ে কিছুটা পিছিয়ে পড়ছে। এ কারণে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে গত বছর থেকে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত আরবি ক্লাস চালু করা হয়েছে। তিনি জানান, এ কার্যক্রম চলমান থাকবে এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইসিটি বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী দুই বছরের জন্য আংশিক কমিটি গঠন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আজিমকে সভাপতি, কে. এম. মুফিজুর রহমান নিজামীকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ হেলাল উদ্দিনকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনের মাধ্যমে পুরোনো স্মৃতিচারণ, সৌহার্দ্য বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *