নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮৫ পুড়িয়া হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ৮৫ পুড়িয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১০ মে ২০২৬) রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানটি পরিচালনা করা হয় সদর থানাধীন পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন এলাকায়, জনৈক সিয়ামের “ইনসিয়া ট্রেডার্স” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর। সেখান থেকে ১। মোঃ ইমন (৩৮), পিতা-মৃত খলিলুর রহমান, মাতা-ফরিদা বেগম, সাং-৪০০/১, শাহসুজা রোড, পাইকপাড়া (দেওয়ান বাড়ী), থানা-নারায়ণগঞ্জ সদর এবং ২। মোঃ রাকিব উদ্দিন দেওয়ান (৩৩), পিতা-মৃত আসাব উদ্দিন দেওয়ান, মাতা-নিলুফা বেগম, সাং-শাহসুজা রোড, পাইকপাড়া বড় কবরস্থান (দেওয়ান বাড়ী), থানা-নারায়ণগঞ্জ সদর—এই দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে মোট ৮৫ পুড়িয়া হেরোইন (ওজন ১০.৫ গ্রাম, আনুমানিক মূল্য ২৫,৫০০ টাকা) উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *