বংশালে মোহাম্মদ মামুন আহমেদের পিতার ইন্তেকাল, নবাবপুর জামে মসজিদে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন আহমেদের বাবা মোঃ ওহি উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম মোঃ ওহি উল্লাহ একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় ঢাকার নবাবপুর জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত মুসল্লি ও শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার শান্তি ও ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে আলহাজ্ব আমির হোসেন ও সাংবাদিক স্টাফ রিপোর্টার মোহাম্মদ ফজলুল করিম উপস্থিত ছিলেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এদিকে, মোঃ ওহি উল্লাহর ইন্তেকালে বংশাল থানা ও ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এ অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়।

মহান আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দিন। আমিন।

শোক প্রকাশে:
৩৪ নম্বর ওয়ার্ড বিএনপি
বংশাল থানা, ঢাকা মহানগরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *