বরুড়ায় ইয়াবাসহ নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারী রয়েছেন।

বরুড়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ উপজেলার গালিমপুর এলাকার বাসিন্দা আবদুস ছাত্তার (২৪) এবং চণ্ডীপুর এলাকার বাসিন্দা বিলকিস আক্তার হাসি (২৫)-কে ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলার যাবতীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে উভয় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরুড়া থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *