ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের বিশাল নির্বাচনী গণমিছিল

শেখ শরীফুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসানের সমর্থনে (১০ই ডিসেম্বর) দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ায় এক বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টেংকের পাড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক জুনায়েদ হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম, জেলা অফিস সেক্রেটারি মো. মনির হোসেন, জেলা মানবসম্পদ উন্নয়ন সম্পাদক রাজিফুল হাসান বাপ্পি, জেলা আইন সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, জেলা প্রচার সম্পাদক রোকন উদ্দিন, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. হাসান মাহমুদসহ জামায়াতের জেলা, সদর ও বিজয়নগর উপজেলার জামায়াত এবং শিবিরের নেতৃবৃন্দ ও কয়েক হাজার দাঁড়িপাল্লার সমর্থক-ভোটার।

উপস্থিত জনতা জুনায়েদ হাসান ও দাঁড়িপাল্লার সমর্থনে নানা স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এটি ছিল এযাবৎকালে জামায়াতের সবচেয়ে বড় গণমিছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *