রাজধানীর উত্তরার আবাসিক হোটেল গ্রান্ড প্লাজা’ দীর্ঘদিন ধরে মাদক ও অসামাজিক কার্যকলাপ ম্যানেজার সোহেলের নেতৃত্বে


নিজস্ব প্রতিবেদক ঃ
রাজধানীর উত্তরা এলাকার আব্দুল্লাহপুর ৯ নম্বর সেক্টরে সেভেন সি রোডের একটি বাড়িতে রয়েছে আবাসিক হোটেল ‘গ্রান্ড প্লাজা’ এর বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলার কথা জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এলাকাবাসীর অভিযোগ
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, হোটেল গ্রান্ড প্লাজা দীর্ঘদিন ধরে আবাসিক হোটেলের নামে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। দিনে রাতে বহিরাগত নারী-পুরুষের অবাধ যাতায়াত, মাদক সেবন এবং উচ্চস্বরে গান-বাজনার কারণে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেন তারা।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, _“আমরা পরিবার নিয়ে এই এলাকায় থাকি। সন্ধ্যার পর হোটেলের সামনে যেসব লোকজন আসে, তাতে আমাদের ছেলে-মেয়েদের নিয়ে বের হতে লজ্জা লাগে। বারবার বলেও কোনো লাভ হয়নি।”_
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, _“ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো হোটেলের বিরুদ্ধে অনৈতিক কাজের প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হোটেলের ম্যানেজারকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এলাকাবাসী অবিলম্বে হোটেলটিতে পুলিশি অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবি জানিয়েছেন। একই সঙ্গে আবাসিক এলাকায় এ ধরনের হোটেলের লাইসেন্স বাতিলের দাবিও তুলেছেন তারা।
উল্লেখ্য, আবাসিক এলাকায় হোটেল পরিচালনার ক্ষেত্রে সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসনের নির্দিষ্ট নীতিমালা রয়েছে। নীতিমালা লঙ্ঘন করে অনৈতিক কার্যকলাপ চালালে লাইসেন্স বাতিলসহ ফৌজদারি মামলার বিধান রয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *