Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি মনোহরগঞ্জের ৬ বাংলাদেশি, উদ্ধারে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল কালাম - দৈনিক স্বাধীন সংবাদ

লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে জিম্মি মনোহরগঞ্জের ৬ বাংলাদেশি, উদ্ধারে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আবুল কালাম

মোঃআনজার শাহ

লিবিয়ায় মানব পাচারকারী মাফিয়া চক্রের হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে জিম্মি অবস্থায় থাকা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৬ জন অসহায় বাংলাদেশি নাগরিককে নিরাপদে উদ্ধার ও দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর কাছে জরুরি হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম, এমপি।
গত ২০ জুলাই ২০২৬ তারিখে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তিনি এ আবেদন জানান। চিঠিতে উল্লেখ করা হয়, তার নির্বাচনী এলাকা কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) এলাকার বাসিন্দা ৬ জন ভুক্তভোগীর সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে পরিচিত। জীবিকার সন্ধানে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে দালালের প্রলোভনে পড়ে প্রায় ৯ মাস আগে তারা অবৈধভাবে লিবিয়া পৌঁছান।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বর্তমানে তারা লিবিয়ার জাওয়াইয়া এলাকায় মাফিয়া চক্রের হাতে নির্মমভাবে আটক ও জিম্মি অবস্থায় রয়েছেন। ভুক্তভোগীদের ওপর অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাদের পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে জনপ্রতি ২৭ লাখ টাকা করে মোট ১ কোটি ৬২ লাখ টাকা দাবি করছে চক্রটি। টাকা না দিলে জিম্মিদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে চিঠিতে জানানো হয়।
আটক ভুক্তভোগীরা হলেন- সোহেল (জন্ম: ০১/০৮/১৯৮৬, পাসপোর্ট নম্বর: EL0898814), মানিক ইসলাম (জন্ম: ০২/০২/১৯৯৩, পাসপোর্ট নম্বর: A03600437), তাজ মোহাম্মদ (জন্ম: ০৭/০২/১৯৯০, পাসপোর্ট নম্বর: EL0363536), মেহেদী হাসান (জন্ম: ১৫/০৭/২০০৫, পাসপোর্ট নম্বর: A15843597) এবং মোঃ সাহাদাত হোসেন (জন্ম: ০৪/১০/২০০৩, পাসপোর্ট নম্বর: A08692220)। সবার বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দিশাবন্দ গ্রামে।
মানবতার খাতিরে এবং ভুক্তভোগীদের জীবন রক্ষার্থে লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মাধ্যমে তাদের মাফিয়া চক্রের কবল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধার এবং দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণে প্রতিমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন এমপি আবুল কালাম।
সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন
উল্লেখ্য, প্রতারণার শিকার হয়ে লিবিয়ায় জিম্মি অবস্থায় থাকা মনোহরগঞ্জের এই ৬ বাংলাদেশি নাগরিকের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পরই বিষয়টি নিয়ে তৎপর হন স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম। এরপরই তিনি ভুক্তভোগীদের নিরাপদ উদ্ধার ও দেশে ফেরত আনার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই আবেদনপত্র জমা দেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগের ফলে দ্রুতই জিম্মি অবস্থা থেকে মুক্তি পাবেন ভুক্তভোগীরা এবং নিরাপদে দেশে ফিরতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *