শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার:

রাজধানীর শনির আখড়া এলাকায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

জানা যায়, মাতুয়াইল পশ্চিমপাড়া স্বপন মৃধা রোডে সাংবাদিক কামাল পারভেজের বাসভবনের পাশের ভবনের আংশিক মালিক শাহী আলমের ছেলে ফয়সাল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি করে আসছে। অভিযুক্ত ফয়সাল ওয়ারী ও শনির আখড়া এলাকায় জিম ব্যবসার আড়ালে নারীদের ব্ল্যাকমেইলসহ স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক কামাল পারভেজ জানান, ফয়সাল ও তার লোকজন তার বাড়ির পানির ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে গুম ও হত্যার হুমকি দেয়। এমনকি লোক পাঠিয়ে তুলে নেওয়ারও ভয় দেখানো হয় বলে অভিযোগ করেন তিনি।

বর্তমানে এসব ঘটনার কারণে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এ ঘটনায় তিনি ২৮ এপ্রিল ২০২৬ তারিখে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ২৯৫৬। পাশাপাশি তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *