সদরঘাটে ওসি একরাম উল্লাহর নেতৃত্বে বিশেষ অভিযান, ইয়াবাসহ গ্রেফতার ১

কামরুল ইসলাম:

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধারসহ মো. ইউনুস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে সদরঘাট থানাধীন শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের বিপরীতে ১২ তলা ভবনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ডিসি (দক্ষিণ) মহোদয়ের দিকনির্দেশনায়, এডিসি (দক্ষিণ) ও এসি (কোতোয়ালী) মহোদয়ের তত্ত্বাবধানে সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরাম উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) মো. মনির উদ্দিনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানকালে পুলিশ মো. ইউনুসকে গ্রেফতার করে। তিনি চট্টগ্রামের চকবাজার থানাধীন ডিসি রোড, চান মিয়া মুন্সি লেন, শেখ আহম্মদ মেম্বারের বাড়ির বাসিন্দা। তার পিতার নাম মৃত ফররুখ আহমদ এবং মাতার নাম খুরশিদ নাহার বেগম।

পুলিশের দাবি, গ্রেফতারের পর ইউনুসের হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় সদরঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-০৪, তারিখ ৫ অক্টোবর ২০২৬। মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, মামলার পর গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *