স্পোর্টস ডেস্ক:
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একাদশে চারটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে অধিনায়ক হিসেবে মাঠে নামা সোহেল রানা এবার একাদশে জায়গা পাননি। তাঁর পরিবর্তে দলে ফিরেছেন জামাল ভূঁইয়া, যিনি এ ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করবেন।
ডিফেন্সেও একটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে খেলা শাকিল আহাদ তপুকে একাদশের বাইরে রাখা হয়েছে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন জিদান ইউসুফ।
আক্রমণভাগে এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফাহামেদুল ইসলাম ও ফারহান আলী ওয়াহিদ। তাঁদের জায়গায় একাদশে ঢুকেছেন সুকি ইতোফুসাই ও শেখ মোরসালিন।
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের একাদশে রয়েছেন—শ্রাবণ; সাদ, তারিক, জিদান, জায়ান; হামজা, জামাল, শমিত; রাকিব, মোরসালিন ও সুকি।