সেনা অভিযানে যাত্রাবাড়ীতে ৬৭ ব্যারেল টিসিবি সয়াবিন তেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

রামু মোমেনবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে সেনাবাহিনী ৬৭ ব্যারেল সয়াবিন তেল উদ্ধার করেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় উপস্থিতি টের পেয়ে মালিক পালিয়ে যায় এবং তার প্রতিনিধি ভুয়া কাগজপত্র দেখানোর চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া এই তেল চোরাইভাবে সংগ্রহ করা হয়েছে এবং বিক্রির প্রস্তুতি চলছিল। তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, এটি স্থানীয় একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক ফয়েজের তত্ত্বাবধানে ছিল। অনেকের মতে, এই তেল সরকারিভাবে সাধারণ মানুষের নিকট স্বল্পমূল্যে বিতরণের জন্য টিসিবি থেকে সরবরাহকৃত।

ভোজ্য তেলের আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি তেল গোপনে মজুদ করার খবরটি এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সেনা অভিযান ও উদ্ধারকৃত তেলের বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *