Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
আজ কুমিল্লা সফরে গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, নিরাপত্তায় সতর্ক প্রশাসন - দৈনিক স্বাধীন সংবাদ

আজ কুমিল্লা সফরে গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, নিরাপত্তায় সতর্ক প্রশাসন

মোঃআনজার শাহ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, এমপি আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) কুমিল্লা জেলা সফর করবেন। মন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ও ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিবের দপ্তর থেকে গত ৪ আগস্ট প্রকাশিত সরকারি সফরসূচি অনুযায়ী, মন্ত্রীর কুমিল্লা সফরের কর্মসূচিতে ঢাকা ও কুমিল্লায় থাকছে একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান।

দিনব্যাপী কর্মসূচি:
সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে মন্ত্রী ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন থেকে আইএইচই ভবন, কারওয়ান বাজার, ঢাকার উদ্দেশে সড়কপথে যাত্রা করবেন। এরপর দুপুর ১২টায় তিনি বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি, ঢাকার সাধারণ সভা ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন। এই অনুষ্ঠানের ব্যবস্থাপনায় রয়েছে ঢাকাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি।

এরপর দুপুর ১টায় আইএইচই ভবন থেকে সড়কপথে কুমিল্লা সার্কিট হাউসের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। এই যাত্রাপথে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লা জেলা প্রশাসন এবং পুলিশ সুপারদের সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী বিকেল ৪টায় মন্ত্রী কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছাবেন, যেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থাপনা গ্রহণ করা হবে।

জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও সম্মাননা
এরপর বিকেল সাড়ে ৪টায় কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী। কর্মসূচিটির আয়োজক কুমিল্লা জেলা বিএনপির অঙ্গসংগঠন।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ৮টায় মন্ত্রী কুমিল্লা থেকে সড়কপথে ঢাকার গুলশানস্থ নিজ বাসভবনের উদ্দেশে যাত্রা করবেন এবং সফরসূচি অনুযায়ী রাত সাড়ে ১১টায় তিনি বাসভবনে পৌঁছাবেন।

নিরাপত্তায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী:

সরকারি সফরসূচিতে মন্ত্রীর যাতায়াত ও অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লা এলাকায় তাঁর সড়কযাত্রার সময় সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ সুপারদের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করার কথা উল্লেখ রয়েছে।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব। এ ছাড়া ক্রাউড প্রোটেকশন অফিসার (সিপিও) হিসেবে দায়িত্ব পালন করবেন এইচ.এম. সোহাগ রানা এবং মো. জামাল উদ্দিন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর এই সফরকে ঘিরে কুমিল্লার সংশ্লিষ্ট মহলে ইতোমধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান কর্মসূচিকে সফরের অন্যতম তাৎপর্যপূর্ণ আয়োজন হিসেবে দেখছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *