‘এই নারী আমার স্ত্রী নন’—ফারজানাকে নিয়ে রনির দাবি

অনলাইন ডেস্ক:

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী পরিচয়ে এক নারীর জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। তবে ওই নারী তাঁর স্ত্রী নন বলে দাবি করেছেন রনি। ওই নারীর নাম ফারজানা আফরোজ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি। পোস্টে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে গোলাম মাওলা রনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন।’ একই পোস্টে ফারজানা আফরোজের ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় নিয়েও কিছু মন্তব্য করেন তিনি।

এর আগে এনসিপির এক রাজনৈতিক পর্ষদ সদস্যের বরাতে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ফারজানা আফরোজ দলটিতে যোগ দিচ্ছেন। তবে গোলাম মাওলা রনির সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্কের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

রনির বক্তব্য এবং ফারজানা আফরোজের এনসিপিতে যোগদানের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, এর আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট রাজনীতি, দলের অভ্যন্তরে গণতন্ত্রের অভাব, নারী অধিকারের অবমূল্যায়ন এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তির অভিযোগ তুলে এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির নেত্রী সামান্তা শারমিন। ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *