Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
কক্সবাজার শহর ফাঁড়ি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ দুই আসামি আটক - দৈনিক স্বাধীন সংবাদ

কক্সবাজার শহর ফাঁড়ি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ দুই আসামি আটক

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজার শহর ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে একটি অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১৬ আগস্ট ২০২৬) রাত ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শহর ফাঁড়ি পুলিশ। অভিযানে অবৈধ অস্ত্রসহ মো. ফয়সাল (৪৫) ও মো. রুবেল (৩০) নামের দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

আটক ফয়সাল কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজেরপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ইয়াকুব আলী এবং মায়ের নাম ফাতেমা আক্তার। অপরদিকে, রুবেল কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মরহুম মোহাম্মদ হোসেন এবং মায়ের নাম রোজিনা আক্তার। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *