কুড়িঘরে বাবুল মিয়ার ওপর হামলার অভিযোগ, এলাকায় ক্ষোভ ও নিন্দা

মো: ফজলুল হক: 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুড়িঘর পূর্ব পাড়ার মৃত ছাদির মিয়ার ছেলে বাবুল মিয়া নামে এক সহজ-সরল যুবকের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, কুড়িঘর বাজারের মিষ্টি ব্যবসায়ী আমান উল্লাহ বাবুল মিয়াকে মারধর করে রক্তাক্ত করেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আমান উল্লাহ দারু মিয়ার ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে ঝগড়াটে ও খারাপ প্রকৃতির ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। এর আগেও বিভিন্ন মানুষের সঙ্গে তার বিরোধ ও ঝগড়ার একাধিক অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। তারা বলেন, নিরীহ বাবুল মিয়ার ওপর এমন ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার কুড়িঘরসহ চার গ্রামের সাহেব সরদারের কাছে অভিযুক্ত আমান উল্লাহকে কঠোর বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *