গাজীপুরের নাওজর হাইওয়ে থানায় অটোরিকশা থেকে লাখ লাখ টাকার চাঁদাবাজি!

মোঃসাইদুল ইসলাম: ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক। আর এর পেছনে মূল ভূমিকা পালন করছে গাজীপুর রিজিয়নের নাওজর হাইওয়ে থানার নাম প্রকাশে অনিচ্ছুক কিছু অসাধু পুলিশ সদস্য ও দালাল চক্র।
অভিযোগের বিবরণ: ক্ষতিগ্রস্ত ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অটোরিকশাচালক জানান, মহাসড়কে গাড়ি উঠলেই হাইওয়ে পুলিশের নামে নির্দিষ্ট অংকের ২৬০০টাকা দিতে হয়।

নামমাত্র ডাম্পিংয়ের ভয় দেখিয়ে চালকদের কাছ থেকে বিকাশে ২৫০০ আদায় করা হয় অতিরিক্ত অর্থ১০০ টাকা হাতে প্রদান করে কর্মকর্তা।

যানজট ও দুর্ঘটনা বৃদ্ধি: স্থানীয়দের অভিযোগ, এই ঘুষ বাণিজ্যের কারণে মহাসড়কে হু হু করে বাড়ছে অবৈধ অটোরিকশার সংখ্যা। এর ফলে প্রায় প্রতিদিনই দীর্ঘ যানজট এবং মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা এবং পুলিশের কড়া বার্তা থাকার পরও অর্থের বিনিময়ে এই অবৈধ যানবাহনগুলো মহাসড়কে দাপিয়ে বেড়ানোর সুযোগ পাচ্ছে।

এ বিষয়ে নাওজর হাইওয়ে থানার দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া না গেলেও সাধারণ চালক ও এলাকাবাসী অবিলম্বে এই দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *