চট্টগ্রামে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কাজে জড়িত অভিযোগে ১১ জন গ্রেপ্তার

কামরুল ইসলাম:

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১১ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) রাতে রাজাখালীর ইউনিপার্ক হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাহীন (২০), মো. কামাল উদ্দীন (২৫), মো. নয়ন (২৬), শারমিন আক্তার (১৯), রিনা আক্তার (৩৮), বিউটি আক্তার (২০), শারমিন আক্তার (২০), মো. ইউসুফ (৩২), মনি আক্তার (২৫), মো. শাহাদাত হোসেন (২৫) ও মনি আক্তার (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সিএমপি অধ্যাদেশের ৭৬ ধারায় তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *