চাঁদপুরে প্রধানমন্ত্রীর জনসভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ব্যাপক অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিশাল জনসভায় ডাঃ মোবারক চৌধুরী ও আবুল কালাম আজাদের নেতৃত্বে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যোগদান করা হয়। গত ১৬-০৫-২০২৬ ইং, রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় তারুণ্যের অহংকার বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন। তিনি চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় খাল খনন ও জনসভায় ২০টি জেলায় ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ. জেড. এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, চাঁদপুর সদর ও হাইমচর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর জেলা বিএনপির বিপ্লবী ও সংগ্রামী কারা নির্যাতিত সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন, সংরক্ষিত সংসদ সদস্য রাশেদা বেগম হীরা এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এডঃ সলিম উল্যাহ সেলিম।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠানকে সফল ও সার্থক করার লক্ষ্যে জনসভায় উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজ কমিটির সভাপতি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা কার্যকরী উপদেষ্টা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ মোঃ মোবারক হোসেন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পরিবেশ রক্ষা কেন্দ্র সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা প্রাইভেট কার চালক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, উপদেষ্টা লিও রুপালী ক্লাব চাঁদপুর, বার্তা সম্পাদক কল্লল টিভি২৪, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক (চলতি দপ্তর), বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাতা সভাপতি চাঁদপুর “ল” কলেজ ছাত্রদল, চাঁদপুর জেলা শাখার সাবেক সহ-সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার মোঃ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপপরিচালক পরিকল্পনা অধিদপ্তর, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ, নির্বাহী সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা, সমাজসেবক এবং ড্যাব চাঁদপুর জেলা শাখার সম্মানিত উপদেষ্টা ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন খান, ড্যাব চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সৈয়দ আহমেদ কাজল, সিনিয়র সহ-সভাপতি ও রুপালী লায়ন্স ক্লাব পি.পি. মোঃ জিকরুল আহসান, সহ-সভাপতি ও সাবেক প্যানেল চেয়ারম্যান চাঁদপুর পৌরসভা শাহাবুদ্দিন শাহেদ রায়হান (কালু), চাঁদপুর জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন আইন বিষয়ক সম্পাদক চাঁদপুর জেলা শাখা এডঃ শিরিন আক্তার সুপ্তা।

এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক ও চাঁদপুর রুপালী লায়ন্স ক্লাবের ট্রেজারার মোঃ ছৈয়দ হোসেন গাজী, সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম দিদার, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ লুৎফুর রহমান জাহাঙ্গীর খান, দপ্তর বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রকাশনা ও ম্যাগাজিন বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, প্রচার সম্পাদক ও পৌর মহিলা দলের প্রচার সম্পাদক ফেরদৌসি আক্তার ঈশিতা, সহ-প্রচার সম্পাদক মোঃ স্বপন পাটওয়ারী, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমাইয়া আক্তার লামিয়া, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা দীপা বেগম, নির্বাহী সদস্য ডাঃ ফাতেমা আক্তার, সদস্য মোঃ জহিরুল ইসলাম মিন্টুসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

প্রচারেঃ চাঁদপুর জেলা মহিলা দলের সাবেক দপ্তর বিষয়ক সম্পাদক ও চাঁদপুর মঞ্চের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জিয়া মঞ্চ চাঁদপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক আমেনা আক্তার হেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *