জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন: মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ হোসেন হ্যাপী:

 

জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে **১০ হাজার টাকা জরিমানা** আদায় করা হয়েছে।

আজ **৩০ জানুয়ারি ২০২৬** তারিখে নারায়ণগঞ্জ সদর উপজেলার **সস্তাপুর এলাকায়** জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে **সস্তাপুর আয়কর অফিস সংলগ্ন এলাকায়** অবস্থিত **জমিয়তে উলামায়ে ইসলাম-এর প্রার্থী জনাব মনির হোসাইন কাসেমী (খেজুর গাছ প্রতীক)**-এর একটি নির্বাচনী ক্যাম্পে কয়েকটি ব্যানার পাওয়া যায়। ব্যানারগুলোতে খেজুর গাছ প্রতীকের পাশাপাশি **ধানের শীষ প্রতীকের ছবি** প্রদর্শিত ছিল।

নির্বাচনী ব্যানারে একাধিক প্রতীক প্রদর্শন করা **জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ৭(ঙ) বিধির সুস্পষ্ট লঙ্ঘন** হিসেবে বিবেচিত হয়। এ অপরাধের দায়ে উক্ত বিধিমালার **২৭(ক) বিধি অনুযায়ী** প্রার্থীর প্রতিনিধির বিরুদ্ধে **১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা** আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মোবাইল কোর্ট অভিযানটি পরিচালনা করেন **আসাদুজ্জামান নূর**, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *