ট্রাফিক আইন লঙ্ঘনে কঠোর ডিএমপি, দুই দিনে ৩২০৬ মামলা

নিজস্ব প্রতিবেদক:
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত দুই দিনে ৩ হাজার ২০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে রমনা বিভাগে ২১৫টি, লালবাগ বিভাগে ২২৮টি, মতিঝিল বিভাগে ৫১২টি এবং ওয়ারী বিভাগে ৪৪৫টি মামলা করা হয়েছে।এ ছাড়া তেজগাঁও ট্রাফিক বিভাগে ২৪৪টি, মিরপুর বিভাগে ৬৬৯টি, উত্তরা বিভাগে ৬২০টি এবং গুলশান বিভাগে ২৭৩টি মামলা হয়েছে।অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৮৭৮টি গাড়ি ডাম্পিং এবং ৫০১টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রাখা এবং ট্রাফিক আইন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *