Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২ - দৈনিক স্বাধীন সংবাদ

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ লেবাননে একটি মোটরসাইকেলকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত ২ জন। সোমবার (২৭ মে) বিনত জেবিল শহরের একটি হাসপাতালের প্রবেশপথের পাশেই হামলার এ ঘটনা ঘটে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

হামলায় মোটরসাইকেল চালক ও হাসপাতালের নিরাপত্তারক্ষী নিহত হয়। আহত হয়েছে অন্তত ৯ জন। চালককে লক্ষ্য করে কেন হামলা চালানো হলো, তা জানা যায়নি। এমনকি কেন তাকে টার্গেট করা হলো, তাও পরিষ্কার নয়।

হামলার বিষয়ে কোনও বিবৃতি দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। তবে বলেছে, সন্ত্রাসী দের লক্ষ্য করে লেবাননের অন্যান্য শহরে হামলা চালানো হচ্ছে।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার একদিন পর, ৮ অক্টোবর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। ইসরায়েলের পালটা হামলায় এ পর্যন্ত লেবাননে ৪০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। এদের বেশিরভাগই হিজবুল্লাহ ও তার সহযোগী সংগঠনের সদস্য।

ইসরায়েলের দাবি হিজবুল্লাহ’র হামলায় তাদের ১৫ সেনা ও ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

তবে সংঘর্ষে সীমান্তের দুই পাশে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল জানিয়েছে, বাস্তুচ্যুতদের ফিরে যাওয়ার বিষয়টি নিয়ে কূটনৈতিক সমাধান না হলে তারা লেবাননে আক্রমণ শুরু করবে।

পশ্চিমা দেশগুলি,বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স,লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘাত বন্ধে একাধিক প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে। কিন্তু গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কূটনৈতিক সফরে বৈরুত যাচ্ছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভেস লে ড্রিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *