মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা পুলিশ ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (১০ মে ২০২৬) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) অনিল চন্দ্র সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে যানবাহন তল্লাশি চালান।
অভিযানের সময় আসামি খুশি বেগম (৩২), স্বামী আল-আমিন, সাং ছোট ফাউসা দেওয়ানপাড়া, থানা আড়াইহাজার, জেলা নারায়ণগঞ্জ—এর হেফাজত থেকে ৩ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা মূলে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।