পুঠিয়ায় তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

পুঠিয়া প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, “কোনো কৃষক, শ্রমিক ও ক্ষেতমজুর ভাইদের ভূমি অফিসে টাকার বিনিময়ে কাজ করতে হবে না। বিনা টাকায় ভূমি সংক্রান্ত সকল সেবা গ্রহণ করা যাবে।”

তিনি আরও বলেন, ভূমি অফিসে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা হয়রানি বরদাশত করা হবে না। অনলাইন সেবার মাধ্যমে জনগণ সহজ, স্বচ্ছ ও দ্রুত সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি সাধারণ জনগণকে সরকারি সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান এবং দালালমুক্ত ভূমি সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা গেছে, তিনদিনব্যাপী এ ভূমিসেবা মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, পরামর্শ ও তথ্য প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *