Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
পূবাইল মেট্রো থানার অভিযানে ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি গ্রেপ্তার - দৈনিক স্বাধীন সংবাদ

পূবাইল মেট্রো থানার অভিযানে ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি গ্রেপ্তার

খসরু মৃধা:

গাজীপুরের পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতি মামলার এক সন্দিগ্ধ আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি ভিভো ওয়াই-০৫ স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পূবাইল থানার এফআইআর নং-০৪, তারিখ ৬ জুলাই ২০২৬, ধারা ৩৯৫/৩৯৭ পেনাল কোড, ১৮৬০-এর মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে পুলিশ অভিযান পরিচালনা করে আসছিল।

এর ধারাবাহিকতায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলাম, এএসআই (নিরস্ত্র) সামাদ শেখসহ পুলিশের একটি দল ডিএমপি ঢাকার শ্যামপুর, যাত্রাবাড়ী, সূত্রাপুরসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।

পুলিশের অভিযানে ১৮ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে ডিএমপি ঢাকার পল্টন মডেল থানাধীন গুলিস্তান পাতাল মার্কেটের ৭ নম্বর গেটসংলগ্ন ফুটপাতের একটি ভাসমান মোবাইলের দোকান থেকে মামলার তদন্তে শনাক্ত আসামি মোঃ রবিন আহমেদ (১৯)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রবিন আহমেদ মুন্সিগঞ্জ সদর থানার পূর্ব রাকি এলাকার মিনাল খানের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক (বুক গার্ডেন) এলাকায় বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।

পরে তার দেখানো ও হেফাজত থেকে একটি কালো রঙের ভিভো ওয়াই-০৫ স্মার্টফোন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মোবাইল ফোনটি মামলার বাদীর লুণ্ঠিত মালামালের অংশ। একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে ফোনটি জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *